• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঝড়ে পশ্চিমবঙ্গে ৫ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৩২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঝড়ে রাজ্যটির উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকালের এ ঝড়বৃষ্টিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ধসে পড়েছে, গাছ উপড়ে পড়েছে, গাছ পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে ক্ষয়ক্ষতির ব্যাপক চিত্র দেখা গেছে। জলপাইগুড়ির জেলা প্রশাসক শামা পারভীন জানিয়েছেন, ঝড়ে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ঝড়ে পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন জলপাইগুড়ির ও দুইজন ময়নাগুড়ির। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জলপাইগুড়ির পার্শ্ববর্তী কোচবিচার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার রাতেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখতে যান। রাজ্য সরকার হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com