• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে  মানববন্ধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৮০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে অতর্কিত হামলার প্রতিবাদে  মানববন্ধন

টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে নিরিহ ঘুমন্ত ও নামাজরত মুসল্লিদের উপর সা’দপন্থি সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৪ জন মুসল্লি শহিদ হওয়ার ও শত শত জন আহত হওয়ায় খুলনা -সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ায় প্রতিবাদ ও মানববন্ধন।

 

শনিবার ২১ডিসেম্বার দুপুর ১২টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড, প্রেসক্লাবের সামনে ডুমুরিয়া উপজেলা তৌহিদি জনতার আয়োজনে ডুমুরিয়া উপজেলা সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোস্তাক আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আল জামিয়াতুল আরাবিয়া সাজিয়াড়া শামছুল‌ উলুম মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতী আব্দুল কাইয়ুম জমাদার, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতী ফকরুল হাসান যশোরী,সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার শিক্ষক, মাওলানা আব্দুর রহমান,মাওলানা মুফতি ফায়জুল করিম, মাওলানা আব্দুল গাফফার, হাফেজ তৌহিদুল ইসলাম, আলহাজ্ব মাওলানা ‌বিল্লাহ হোসেন, ব্যবসায়ী মনিরুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা মুফতি মিজানুর রহমান, মাওলানা জাকারিয়া, হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, হাফেজ আবু রায়হান অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন হাজরা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ফয়জুল করিম প্রমুখ।

 

বক্তারা বলেন টুঙ্গি ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনার দাবি জানান।

সবশেষে ইজতিমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড থেকে শুরু করে
বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com