• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডিবি পরিচয়ে পাটকেলঘাটা থেকে ইজিবাইক চুরি

নিজস্ব প্রতিনিধি / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪
ডিবি পরিচয়দানকারী দুই ব্যক্তি

পাটকেলঘাটায় ডিবি পরিচয়ে অভিনব কায়দায় ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তঅেভাগী আহসান আলী সরদার।

 

জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে পাটকেলঘাটা ওভারব্রীজ ইজিবাইক স্ট্যান্ড থেকে মিঠাবাড়ী গ্রামের শওকত আলীর পুত্র ইজিবাইক চালক আহসান আলী সরদারের ইজিবাইকটি ফ্রিজ কিনতে শো রুমে আসবে বলে অজ্ঞাত নামা দুই ব্যক্তি ডিবি পরিচয়ে ভাড়া করে।

 

এরপর বাজারের বিভিন্ন ফ্রিজের দোকান ঘুরে ডিবি পরিচয় দানকারী এক ব্যক্তি থেকে যায় শোরুম রোডে। অপরজন ইজিবাইক নিয়ে পল্লী বিদ্যুৎ এর সামনের মেইন সড়কে চলে যায়। কিছুক্ষন পরে যে ব্যক্তি পল্লী বিদ্যুৎ রোডের ইলেকট্রনিক গলিতে ছিল তার থেকে হাতের হ্যান্ডকাপ ও ৪০ হাজার টাকা নিয়ে আসতে বলে ইজিবাইকে থাকা আরেক ডিবি পরিচয় দানকারী ব্যক্তি।

চুরি সংগঠিত হওয়া ঘটনাস্থলে পুলিশের পরিদর্শন

ইজিবাইক চালক পল্লী বিদ্যুৎ সমিতির গেটের পাশে ইজিবাইক রেখে অপর ব্যক্তিতে খুঁজে না ফিতে আসে। এসে দেখে তার ইজিবাইক নেই, সাথে ডিবি পরিচয় দানকারী লোকটিও নেই।

 

পরবর্তিতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ইজিবাইকের কোন সন্ধ্যান না পেয়ে ভুক্তিভোগী আহসান আলী সরদার পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এছাড়া মিমিস্টার শো রুমের সিসি টিভি ফুটেজে চুরি হওয়া ইজিবাইক ও ডিবি পরিচয় দানকারী দু’ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

 

এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com