• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

খুলনার ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মাঠে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি মেলার একটি স্টলে এভাবেই শস্য দানা দিয়ে তৈরি করা হয়েছে এমন চিত্রকর্ম। ডুমুরিয়ায় মানচিত্র তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাদম বীজ, মান কচু,ওলকচু , আলু,মেটেআলু,অন্যান্য ফসলের বীজ। এছাড়া অসাধারন এই ছবি দেখে মুগ্ধ অতিথি দর্শনার্থীরা।

 

বুধবার ৫জুন সকাল ১১টার দিকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের আগে উপজেলা প্রশাসনিক ভবন চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। ‌ র‌্যালী শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। স্টল।

 

সে সময় খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত উপ পরিচালক এস এম মিজান মাহমুদ ,ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ
হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান সমবায় কর্মকর্তা সরদার সেলিম ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপ-সহকারী কর্মকর্তা করুণা মন্ডল সহ , উপ সহকারী কৃষি
কর্মকর্তাসহ উপজেলা কৃষি উদ্দোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

 

স্টল পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কন্দাল ফসলের পুষ্টি গুণ অনেক বেশী এবং এই ফসল খুবই নিরাপদ খাবার যা চাষ করে কৃষক লাভবানও হয়। এই দিকগুলো বিবেচনা করেই এর গুরুত্ব তুলে ধরে কৃষকদের এই ফসল আবাদে আরো বেশী উদ্বুদ্ধ করতেই মেলার আয়োজন।

মেলায় কন্দাল ফসলের উন্নত জাত প্রদর্শন করছি। ফলে কৃষক যেমন জাত সম্পর্কে জানতে পারছে তেমনি উন্নত চাষ পদ্ধতির বিষয়েও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com