• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৭১৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডুমুরিয়া উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ২৮নভেম্বার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, এস পিপি ও মোঃ আলী আহসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনজিৎ বালা, আশুতোষ কুমার দাস, নিরাবিন্দু মল্লিক, দাস নলহরি, শিক্ষা রানী মন্ডল, শুধা রানী জদ্দার, সন্ধ্যা রানী গোলদার, মুক্তা রানী সরকার, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, এম এম আব্দুস সামাদ, প্রকাশ রায়, আব্দুস সাত্তার মোড়ল, অমিত বিশ্বাস,আবু হুরাইরা ইকবাল হোসেন, নুরুন নাহার, করুন মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী হাসান, নিতীশ মন্ডল, আপতাব বিশ্বাস, রুবেল শেখ, জালাল, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে ডুমুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ৪০০ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার,ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১হাজার টাকা বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com