• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ডুমুরিয়ায় বিশেষ অভিযানে পুশকৃত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৭১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

খুলনা জেলার ডুমুরিয়ায় চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

 

“মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৮)” অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।

 

অভিযানে প্রথমেই ডুমুরিয়া বাজারের মেসার্স সাগর ফিসে চিংড়িতে জেলি পুশের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ডিপোকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ কেজি পুশকৃত চিংড়ি ও প্রায় ৩০ কেজি জেলি জব্দ করা হয়।
একই বাজারের মেসার্স মোল্যা ফিসেও পানি পুশের প্রস্তুতি নিতে দেখা গেলে ডিপো মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ডুমুরিয়া বাজারের ভাই ভাই ফিস, আবির ফিস, আয়শা ফিস, সঞ্জিত ফিস ও শ্রুতি ফিস—এই পাঁচ ডিপোকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। তবে এসব ডিপো থেকে কোনো পুশকৃত চিংড়ি পাওয়া যায়নি।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কেএম মহসিন আলম, অফিস সহকারী মোঃ সাইফুল্লাহসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

 

বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য চিংড়ি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জেলি বা অন্যান্য পদার্থ পুশ করে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করার অপচেষ্টায় এই সুনাম ঝুঁকির মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এমন প্রতারণা শুধু ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায় না, বরং দেশের বৈদেশিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলে।

 

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশকৃত চিংড়ি প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভোক্তাদেরও সচেতন থাকতে হবে।”

 

বিশেষজ্ঞদের মতামত, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের অন্যান্য উপজেলায়ও এমন অভিযান জোরদার করা গেলে চিংড়ি শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম আরও শক্তিশালী হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com