• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রবিবার ৯ নভেম্বর সকাল ১০টায় ডুমুরিয়া কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে ব্যাবিলনে বীজ যার সেরা ফলন ঘরে তার এই শ্লোগান কে সামনে রেখে ব্যাবিলন কম্পানি লিমিটেডের আয়োজনে ডিলার ও রিডিলারদের নিয়ে ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ব্যাবসায়ী সম্মেলনে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান সরদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাবিলন কমপানির লিমিটেডের যশোর বিভাগের সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ব্যাবিলন কমপানির টেরিটোরি ম্যানেজার মোঃ সোহেল রানা, ব্যাবিলন মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা ফিল্ড অফিসার শেখ মাহমুদ, বক্তব্য দেন ব্যাবসায়ী মোঃ কামরুল ইসলাম সরদার, সন্জিদ গাইন,গাজী নাসির উদ্দিন, মিলন মন্ডল, নুরুজ্জামান গাজী,লিংকন মোহিত, মোঃ আবুল হোসেন, হুমায়ূন শেখ, সোহেল রানা, বিষ্টু প্রিয় দাশ,সৈয়দ সাইফুল, তুষার কান্তি ঢালী, মোঃ সোহেল হোসেন, সুমন মন্ডল, সৈয়দ ইমন, জাকির হাসান, মোঃ নজরুল ইসলাম, মোঃ তুষার কান্তি বালা, রনজিৎ সরদার ও মোঃ সোহেল প্রমুখ।

 

বক্তব্য প্রধান অতিথি বলেন হাইব্রিড ধান বীজ গজানোর জন্য সাধারন যে কোন বীজ ভিজানোর পূর্বে কিছু সময় (৩০-৪০ মি) রোদে গরম করে নেয়া। এরপর ছায়ায় রেখে ঠান্ডা হলে তারপর ভিজানো।

বীজ পরিস্কার নলকুপের পানিতে (কম-বেশি) ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা অথবা ঐ সময় পর্যন্ত ভিজানো যতক্ষন ৫০% বীজের মুখ সাদা ইয়ে ফেটে যায়।

ভিজিয়ে রাখার সময় গ্রীস্মকালে ২৪ ঘন্টার কমেও হয়ে যায়, কিন্তু শীতকালে বেশি লাগে এমনকি ৭২ ঘন্টাও লাগতে পারে। (বীজই বলে দেবে কতক্ষন ভিজাতে হবে) ভিজানোর সময় ১২ ঘন্টার বেশি হলে প্রতি ১২ ঘন্টা পরপর পানি পরিবর্তন করে দিতে হবে। বিশেষ করে শীতকালে প্রচন্ড ঠান্ডা পুকুরের পানি পরিহার করাই উত্তম।

 

তিনি আরো বলেন ব্যাবিলন, ধান হাইব্রিড যুবরাজ, ব্যাবিলন ২, ব্যাবিলন-৩ ব্যাবিলন সুপার, ব্যাবিলন হাইব্রিড ধান লাগালে ফলন বেশি তাই লাভ ও বেশি। গোছায় গোছায় ফলন,ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু, চাল মাঝারি মোটা ও সামান্য খাটো,ধান ঝরে পড়ে না ও শীষে চিটা হয় না। সঠিক চাষে একর প্রতি ফলন ১১০ থেকে ১২০ মণ‌ বোরো মৌসুমে জীবনকাল মাত্র ১৩০-১৩৫ দিন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com