• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়া উপজেলায় স ন্ত্রা স ও না শ ক তা প্রতিরোধ কমিটির সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা রবিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল
আমিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার বি‌সার্কেল মোঃ আশিস ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কাজল মল্লিক, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল গাফফার।

 

বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা,  গোবিন্দ ঘোষ, ইউপি চেয়ারম্যান হুমায়ুন‌ কবির বুলু, শেখ হেলাল উদ্দিন,গাজী তৌহিদ, শেখ দিদার হোসেন, মোঃ জহুরুল হক, গোপাল চন্দ্র দে, সমারেশ মন্ডল,ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ মন্ডল, শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিখা রাণী, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,সহকারী মৎস্য কর্মকর্তা অশিত সরকার,সহ আরো অনেকে।

 

প্রধান অতিথি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে। তিনি এলাকায় নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৪ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com