• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক ১৪টি ইউনিয়নে ৭টি ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ মে, ২০২৫

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে ডুমুরিয়ায় উপজেলার সকল ইউপি সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

শনিবার (১৭মে) হতে বৃহস্পতিবার (২২মে) পর্যন্ত ডুমুরিয়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

 

দিনব্যাপি এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ডুমুরিয়া উপজেলার গ্রাম আদালত রিসোর্স টিমের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, রিসোর্স টিমের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজামান ও উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার ও মরিয়াম খাতুন।

 

গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী, প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com