• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী উপলক্ষে আলোচনা সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য স্কাউটিং। স্কাউটিং বিশ্বব্যাপী একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, শিক্ষামূলক শিশু-কিশোর যুব আন্দোলন।

 

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শিক্ষার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যাবলী হিসেবে অবসরকে আনন্দময় হিসেবে কাজে লাগিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ আন্দোলনের মূল লক্ষ্য।

সমাজের মানুষের সেবার মাধ্যমে নিজেদের দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এ দেশের শিশু-কিশোর ও যুবদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস। অ্যাকটিভ সিটিজেন তৈরিতে বিশ^ স্কাউট সংস্থার মতো বাংলাদেশ স্কাউটসও কাজ করে যাচ্ছে। প্রতিদিন কারো না কারো উপকার করার থিমকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্য নিয়মিত কাজ করছে।
বাংলাদেশ স্কাউটস, ডুমুরিয়া উপজেলার আয়োজনে বৃহস্পতিবার ২২মে সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা এন জিসি এন্ড এন সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে ২২/২৩ মে ২দিন ব্যাপী মাহাতাবু জলসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান।

 

প্রধান অতিথি: ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আল আমিন, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল, ডুমুরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকা কনিকা আফছার, গাজী আব্দুস সালাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রিয়াজুল ইসলাম, সামিউল হক, আব্দুল্লাহ আল‌ কবির,হক, আব্দুল্লাহ আল‌ কবির, দেবাশীষ,আষিশ,রিয়াজ‌ও আব্দুল্লাহ্ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com