• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ১০ম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত উপলক্ষে ‌শেখ মাহতাব হোসেন কে ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিনিধি / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
শেখ মাহতাব হোসেন কে ক্রেস্ট প্রদান

শুক্রবার পালিত হলো ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ১০ম প্রতিষ্ঠাতা বার্ষিকী। পবিত্র কোরান তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব শিহরন রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপদেষ্টা সম্পাদক মোঃ ইসতাক হোসেন ও উপ সম্পাদক শামসুল হক বসুনিয়া।

 

স্বাগত বক্তব্য দেন সহকারি সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম। সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১ টায় জুম্মার নামাজের বিরতি দেয়া হয়। তারপর দুপুরের খাবারের পর বেলা ৩ টায় আবার দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বে অতিথিদের পদচারনায় মুখরিত হয় ডেইলি ট্রাইবুনাল অফিস। রাষ্ট্রদূত,ব্যবসায়ী, সাংবাদিক নেতাসহ বিভিন্ন শ্রেনি পেশার লোক ট্রাইবুনালকে শুভেচ্ছা জানাতে আসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শহিদুল ইসলাম, মিজানুর রহমান, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফুল হক, প্রিন্স গ্রুপের পরিচালক প্রিতম, ক্রিড়া সংগঠক ও সমাজসেবক শিমুল, যুগ্মসচিব (প্রেস) আসাদুজ্জামান, আজিজুল ইসলাম সহ আরও অনেকে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারন সম্পাদক জাওহার ইকবাল খান সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিরা উত্তরোত্তর ডেইলি ট্রাইবুনাল পত্রিকার সমৃদ্ধি কামনা করেন। দেশের বিভিন্ন জেলা থেকে অগত প্রতিনিধিগন তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব শিহরন রশিদ গুরুত্ব সহকারে প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন আপনাদের সমস্যাগুলো আমি আস্তে আস্তে সমাধানের চেষ্টা করবো।

 

প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন (বাগেরহাট), কামরুল হাসান (ময়মনসিং), তজবুল হক (রাজশাহী), শাজাহান চৌধুরী (সিলেট- সুনামগঞ্জ), আজিজ (লালমনিরহাট), নাসির উদ্দিন মিলন (নিলফামারী), বিশ্বজিত সরকার বিপ্লব (বরিশাল), ফরহাদ (মুনশিগঞ্জ), শেখ মাহাতাব হোসেন (ডুমুরিয়া), সেলিম রেজা (গোপালগঞ্জ), কে, এম, শাহিন (কুমারখালি), এস,আর জয় (সাভার)
আনভিল বাপ্পি (দিনাজপুর), তাসলিমা আকতার মিতা (কিশরগঞ্জ), সুলতান (নেত্রকোনা), ইমরুল হাসান বাবু (টাঙ্গাইল), মোঃ দেলোয়ার হোসেন (কিশোরগঞ্জ), সাইদুর রহমান (মাগুরা), রুপক মুখারজি (নড়াইল), সেন্টু (মানিকগঞ্জ), শামিম সুমন (টাঙ্গাইল), শাহাজাহান চৌধুরী সাহিন (কক্সবাজার), মোঃ নাসির উদ্দিন (চাদপুর), মাইনুল হক (চারঘাট) প্রমুখ।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com