• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহম্মদপুর ফুটবল একাডেমি

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মহম্মদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশন আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।ফাইনাল ম্যাচে অংশ নেয় ওরা ১১ জন (মাগুরা) ফুটবল একাদশ বনাম মহম্মদপুর ফুটবল একাডেমি।

 

মহম্মদপুরে দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

 

ওরা ১১ জন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহম্মদপুর ফুটবল একাডেমি। সেরা খেলোয়াড় বিবেচিত হয় ফুটবল একাডেমির সুজন মিয়া।

এ উপলক্ষে আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাব মহম্মপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মোঃ অছিউজ্জামান বুলবুল ও ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান নান্নু, আলীম খাঁন, নাইমুল হুদা, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com