• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ঢাকার আকাশে আজ উড়ছে দিল্লির শকুন

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

ফয়জুল হাকিম
তোমাদের কাছে প্রতিটি ঘটনাই এক একটা বিচ্ছিন্ন ঘটনা,দূর্ঘটনা
রইসউদ্দিনের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরে গেলে
সাতগ্রামের মানুষ এসে জড়ো হলো,
কেউ নিয়ে এলো জ্বালিয়ে আগরবাতি,
কেউ বা গোলাব পানি,
মসজিদের মাইকে উচ্চ স্বরে শোনা গেল
‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’,
বিএসএফ-এর গুলিতে রক্তাক্ত রইসউদ্দিনের বুক,সে কি এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ?
তন্ন তন্ন করে সংবাদপত্রে কোথাও খুঁজে পাওয়া গেল না
বিদেশমন্ত্রকের কোনো বিবৃতি প্রতিবাদলিপি,
ঢাকার আকাশে আজ দেখ উড়ছে দিল্লির শকুন!
তোমাদের কাছে প্রতিটি ঘটনাই এক একটা বিচ্ছিন্ন ঘটনা,
ইতিহাসের কব্জি কেটে পাঠ্য বইয়ে ঘটে চলে ইতিহাস বিকৃতি,
শিশু মনে ঢুকে পড়ে আরএসএস-এর সূক্ষ্ম বয়ান
হিন্দুত্ববাদের জয়গান বিভক্তির বিষ,
শিল্পকলা চারুকলা ঘুরে কোথাও কেউ নেই প্রতিবাদে সেইদিন!
আমাদের কাছে প্রতিটি ঘটনাই
ঘটনা নয়,ইতিহাসের এক একটি বাক
সাতচল্লিশে বাঙলা ভাগ করে চলে দিল্লির রাজনীতি অর্থনীতি,
একাত্তরের ভূ-রাজনৈতিক ছকে এখনো সেই গুজরাটি দাবা খেলা,
২৫ বছরের গোলামী চুক্তি,মুজিব হত্যা থেকে পিলখানা হত্যা এইসব মনে পড়ে,
প্রণব মুখার্জির ঢাকা বিজয়,চুক্তির জালে ধরা চলে অবিরাম পদ্মার ইলিশ,
জালিয়াতির নির্বাচন শেষে সাউথ ব্লকে শোন ভিনয় কয়াত্রার হাসি,
বঙ্গোপসাগরে নতুন করে জাল ফেলে ডনাল্ড লু,
কোয়াড মহড়ায় ওড়ে মার্কিন যুদ্ধবিমান
আমাদের কাছে প্রতিটি ঘটনাই তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,আগামীর দিনলিপি!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com