• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তালায় অন্তঃসত্ত্বা স্ত্রী’কে রেখে দশম শ্রেণির ছাত্রী নিয়ে চম্পট দিয়েছে স্বামী

নিজস্ব প্রতিনিধি / ৪৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ মে, ২০২৫

সাতক্ষীরা তালায় ৪মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে নিয়ে চম্পট দিয়েছে লম্পট রাকিবুল হাসান নামে এক যুবক । এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে তালার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামে।

 

সরজমিন ঘুরে জানা গেছে ২/৩ বছর পূর্বে ফলেয়া গ্রামের বিল্লাল বিশ্বাসের পুত্র রাকিবুল হাসান একই গ্রামের ইকতার মোড়লের কন্যা সুরাইয়া খাতুনকে বিয়ে করে। সংসার ভালই চলছিল তাদের। এক পর্যায়ে রাকিবুলের স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু সুরাইয়া খাতুনের লম্পট স্বামী রাকিবুল হাসান নিজ স্ত্রীকে ফেলে কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের আব্দুল হালিম মোস্তফার স্কুল পড়ুয়া কন্যা দশম শ্রেণির ছাত্রী (১৬) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে মাস খানিক আগে চম্পট দেয় রাকিবুল। এক পর্যায়ে তারা রাজশাহী জেলা নওগাঁতে যেযে সংসার করে।

 

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে গায়ে আ গু ন দিয়ে আ ত্ম হ ত্যা করল কলেজ ছাত্রী

 

এদিকে প্রথম স্ত্রী সুরাইয়া খাতুন স্বামীর এই অপকর্মের কারণে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিযে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি নিযে ঐ গ্রামে আলোচনার সৃষ্টি হয়। এদিকে লম্পট রাকিবুল হাসানের পিতা তার ছেলে কে বহু খোজাখুজি করে অবশেষে রাজশাহী নওগাঁ থেকে শনিবার বাড়িতে নিযে আসে। রাকিবুল হাসান বাড়িতে আসার খবরে প্রথম স্ত্রী তারা থানায খবর দেয়।

 

শনিবার সন্ধ্যায় এলাকা বাসির উপস্থিতিতে এক শালিষী বৈঠক বসে। এসময় তারা থানায় খবর দিলে এস আই আমিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রবিবার বিকালে তাদের কে থানায় হাজির করে বিচার করবেন বলে তিনি জানান।

 

এ ঘটনায় ফলেয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com