• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে মতবিনিময় সভা

সাতক্ষীরার  তালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে দায়িত্বপ্রাপ্ত সেনা মেজরের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর ইশতিয়াক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মমিনুল ইসলাম পিপিএম, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,তালা উপজেলা ফায়ার স্টেশন  কর্মকর্তা মো: ওবাইদুল্লাহ, তালা উপজেলা জামায়েত ইসলামের সাবেক আমীর ডা: মাহমুদুল হক তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান,তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,তালা উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা তাওহীদুর রহমান,সাংবাদিক ও শিক্ষক গাজী জাহিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,তালা প্রেসক্লাবের যুগ্ম দপ্তর সম্পাদক  এস.এম হাসান আলী বাচ্চু,জাতীয়তাবাদী যুবদল নেতা মো: সাইদ প্রমুখ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালার উপদেষ্টা মীর তমালের নেতৃত্বে ছাত্ররা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
সভায় তালায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক আহমেদ বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে শাস্তি পেতে হবে। এসময় তিনি রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com