• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তালায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এমপি’র সহ-ধর্মিনী

আল মামুন / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
তালায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এমপি'র সহ-ধর্মিনী

সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার ধলবাড়িয়া গ্রামে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ সময় সাতটি বসত বাড়ি, ছয়টি রান্নাঘর গোয়ালসহ ১৩টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে পরিদর্শনে আসেন সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের সহধর্মিনী সুরাইয়া ইয়াসমিন রত্না। এসময় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে পঞ্চাশ (৫০) হাজার টাকা আর্থিক সহযোগিতা করা ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে পূর্ণবাসনের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, মোড়ল দিদার প্রমূখ।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ধলবাড়িয়া গ্রামের আব্দুল গনি শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোয়। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এতে একই পরিবারের সুরত আলী শেখ, আমিনুর শেখ,ফারুক শেখ, আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ,আজিবর শেখের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com