• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

 

 

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র।

 

গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্যসহ সবাইকে কাজ করতে হবে।

 

আরো পড়ুন- ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি উপজেলা শাখা কমিটি গঠন

 

তিনি বলেন, গ্রাম আদালতেমা ধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করা হয়। দেওয়ানী মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস দিয়েই সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাচ্ছে।

 

এসময় তিনি ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দিতে বলেন।

 

উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরে উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান রয়েছে। কার্যক্রম বাস্তবায়নে তিনি উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

 

দিনব্যাপী ত্রৈমাসিক সভায় উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র তালা উপজেলায় গ্রাম আদালতের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

সভায় বিভিন্ন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়ন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com