• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছে সাতক্ষীরার তালা সাব-জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। এতে অফিসের সব কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অফিসের মূল ফটক বন্ধ করে দেন কর্মচারীরা। ফলে গ্রাহকরা প্রয়োজনীয় কাজ করতে এসে ফিরে যান। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ থাকায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

অফিসের এক কর্মচারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চললেও সমস্যা সমাধান হচ্ছে না। বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতির মাধ্যমে কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে। এতে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় গ্রাহকদের মারাত্মক ভোগান্তি হচ্ছে। দ্রুত আলোচনা করে সমস্যার সমাধান করা জরুরি।

 

এজিএম তালা সাব-জোনাল অফিসের সাধন কুমার মন্ডল জানান, চার দফা দাবিতে গণছুটি পালন করা হচ্ছে।

 

এদিকে শুক্রবার বিকেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরার সব কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের জন্য গণছুটির ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন এজিএম সাধন কুমার দাস। রবিবার থেকে সমিতির সদর দপ্তরসহ সব সাব-জোনাল অফিসে এ কর্মসূচি শুরু হয়েছে।

 

জানা গেছে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছেন। অফিস বন্ধ থাকায় তাদের সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com