• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তালায় বালু বিক্রয় নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ৪

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামে অবৈধভাবে বালু বিক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

 

রোববার (১৩ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ঈশিকা আরজু লিখিত বক্তব্য পাঠ করেন।

 

তিনি জানান, গত ১৬ অক্টোবর বিকাল ৩টার দিকে মৃত ইউছুপ শেখের স্ত্রী রুপিয়া বেগম অবৈধভাবে সোহাগ শেখের পুকুর থেকে বালু বিক্রয় করছিলেন। শিরাশুনি গ্রামের নজরুল ইসলামের বালু তোলার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হলে পুকুরের মালিক সোহাগ শেখ বিষয়টি নিয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পর প্রশাসনের নির্দেশে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

 

এরপর ঘটনাস্থলে গেলে রুপিয়া বেগম সোহাগ শেখের পক্ষের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তার ছেলে সাহাদ শেখ শাবল দিয়ে আঘাত করে তাহফিমুর রহমানের মাথা ফাটিয়ে দেন। এতে তার অবস্থা আশঙ্কাজনক হয়।

 

এ সময় ঈশিকার বাবা শেখ আওছাফুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ও সোহাগ হোসেনকেও মারধর করা হয়। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর শেখ আওছাফুর রহমান বাদী হয়ে সাহাদ শেখ, রুপিয়া বেগম ও রাকিব হোসেনের বিরুদ্ধে তালা থানায় মামলা (নং–০৬) দায়ের করেছেন।

 

সংবাদ সম্মেলনে ঈশিকা আরজু অভিযোগ করে বলেন, রুপিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি। প্রতিবাদ করায় তাদের পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com