• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তালায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী, খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি এসব পূজা মণ্ডপ ঘুরে দেখেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

 

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা হাছিবুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

 

তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com