• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তালায় ভূমি অফিস স্থান্তরসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
তালায় বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

সাতক্ষীরার তালায় সহকারি কমিশনার ভূমি অফিস স্থান্তর, টিআরএম চালু করে জলাবদ্ধতা দূরীকরন, তালাকে পৌরসভায় উন্নিত এবং সকল দূর্ণিতী বাজদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর সকালে তালা উপজেলা নাগরিক কমিটি ও রূপালী মৎস‍্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সদস‍্য মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা নাগরিক কমিটির সহসভাপতি ডা; জাকির হোসেন, সহ- সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সমাজ সেবক গাজী সিরাজুল ইসলাম, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ গাজী বক্তব‍্য রাখেন।

 

এসময় উপজেলা নাগরিক কমিটির অর্থ সম্পাদক সরদার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস‍্য স্মিতা জাহান ডেইজী, শিরিনা সুলতানা, ইউপি সদস‍্য আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, তালা থেকে পাটকেলঘাটার দুরত্ব ১১ কিলোমিটার রাস্তা অতিক্রম সহকারি কমিশনার ভূমি অফিসে যেতে হয়। যার ফলে ভুক্তভোগীদের হচ্ছে সময় ও অর্থ উভয় অপচয়। এছাড়াও জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কার্যালয় একই স্থানে হলে যেমনটি উপকৃত হবে সরকার। অন‍্যদিকে ভুক্তভোগীরাও উপকৃত হবে। অন‍্যদিকে টিআর এম চালু করে জলাবদ্ধতা দুর করতে হবে। তালাকে পৌরসভায় উন্নিত করা এসময় তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করে তালাকে মডেল হিসাবে গড়ে তোলার জন‍্য বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com