• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তিন দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে সাজেক

প্রতিনিধি: / ৫৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

তিন দিনের অবকাশ যাপনে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা রয়েছে। তার সফরের সময় সাজেকের রিসোর্ট-কটেজগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র। রাঙামাটি জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ সাজেকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে ওই সময়ে নিরাপত্তাবলয় জোরদার রাখতে গত শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙামাটির প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাজেক কটেজ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি সফরের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাষ্ট্রপতি সফরের সময় সাজেকের কোনো রিসোর্ট-কটেজ বন্ধ থাকবে না। পুরো সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের কথা থাকলেও পরে অনিবার্য কারণবশত সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। তবে আগামী ১০-১২ ফেব্রুয়ারির সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com