• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ১১২ জন নিহত এবং ৭৬০ জন আহত হয়েছে। ত্রাণবাহী ট্রাকের বহর থেকে ত্রাণ সামগ্রী নিতে মরিয়া ফিলিস্তিনিদের ওপর বৃহস্পতিবার গুলিবর্ষণের এই অমানবিক ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। খবর বিবিসির। গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে হতাহাতের এ ঘটনায় ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকেও গোলাবর্ষণ করেছে বলে জানা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সাবধান করতে সতর্কতামূলক গুলি চালায়। তবে ফিলিস্তিনিরা অভিযোগ করেছে, সেনাসদস্যরা সরাসরি তাদের ওপর গুলিবর্ষণ করে। এ ছাড়া অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, সাহায্য পণ্যবাহী ট্রাক ও গাধার গাড়িতে মরদেহের স্তুপ রেখে দেওয়া হয়েছে। এদিকে গাজার এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১১২ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হয়েছে। এই ঘটনার পরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আহŸান করা হয়েছে। ফ্রান্স এ ঘটনাকে ‘অবিবেচনাপ্রসূত’ হিসেবে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং মধ্যস্থতাকারীদের গাজার যুদ্ধ অবসানে অতিদ্রæত একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহŸান জানিয়েছেন। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার বলেছে, এই ঘটনা ভয়ঙ্কর। সংস্থাটি অবিলম্বে গাজায় একটি টেকসই যুদ্ধবিরিতির আহŸান জানান। গত ৭ অক্টোবর যে সংঘাত শুরু হয়, তাতে গাজায় ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই ২১ হাজার। এ ছাড়া সাত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে এবং আহত হয়েছে ৭০ হাজার ৪৫০ জন। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ত্রাণ নিতে আসা লোকজনের ওপর গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এর আগে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে জানায়, গাজার উত্তরাঞ্চলে প্রায় তিন লাখ লোক নামেমাত্র খাবার ও পানি নিয়ে বসবাস করছে। পুরো এলাকা দুর্ভিক্ষের হুমকিরে মুখে রয়েছে বলে জানায় সংস্থাটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com