• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

থানায় হামলা, পাকিস্তানে ১০ পুলিশের মৃত্যু

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক থানায় সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১০ পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলার চদওয়ান পুলিশ স্টেশনে হামলার এ ঘটনা ঘটে; পাকিস্তানি গণমাধ্যম ডনকে জানিয়েছেন এক কমকর্তা। পাকিস্তানে ৮ ফেব্রæয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে এ হামলা চালানো হলো। ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা নাসির মেহমুদ হতাহতের ওই সংখ্যা নিশ্চিত করেছেন। গত কিছুদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনের আগে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও নিরাপত্তা কর্তৃপক্ষ নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে। বৃহস্পতিবার নির্ধারিত সূচী অনুযায়ীই ভোট গ্রহণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। খাইবার পাখতুনখওয়ার তত্ত¡াবধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসেইন শাহ হামলার নিন্দা করে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com