• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত ধর্মঘট অব্যাহত রাখায়

প্রতিনিধি: / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিদেশ : ধর্মঘট অব্যাহত রাখায় শিক্ষানবীশ চিকিৎসকদের লাইসেন্স স্থগিতের পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। সোমবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। দেশটির একটি টেলিভিশনে দেয়া বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী চো কিও-হং বলেন, শিক্ষনবীশ চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবে তারা। কারণ কাজে ফিরে যেতে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেছেন তারা। গতকাল সোমবার দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, আইন ও নীতি মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।একে চিকিৎসকদের ক্যারিয়ারের পথে বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। ক্রমবর্ধমান চিকিৎসক সংকটের কারণে স¤প্রতি মেডিকেল স্কুলে শিক্ষার্থী ভর্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়ার সরকার। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ২০ ফেব্রæয়ারি থেকে কর্মবিরতিতে চলে যান প্রায় নয় হাজার আবাসিক ও শিক্ষানবীশ চিকিৎসক। এতে হাসপাতালগুলো প্রায় অচল হয়ে পড়ে। জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যহত হয়। এমনকি চিকিৎসা না পেয়ে এক বৃদ্ধার মৃত্যুও হয়। এর আগে, চিকিৎসকদের কাজে ফিরতে ২৯ ফেব্রæয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় সরকার। গত রোববার কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (কেএমএ)আয়োজিত গণ সমাবেশে রাস্তায় নামে হাজারো চিকিৎসক। সে সময় সরকারের বেধে দেওয়া সময়-সীমা মানেন না বলে জানান তারা। যে চিকিৎসকরা ধর্মঘট করছেন তারা দক্ষিণ কোরিয়ার এক লাখ ৪০ হাজার চিকিৎসকের একটি অংশ। কিন্তু তারা কিছু বড় হাসপাতালের মোট চিকিৎসকের অন্তত ৪০ শতাংশ। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, চিকিৎসকদের ধর্মঘট নিষেধ করা হয়েছে। সেখানে চিকিৎসক সংকট তীব্র। প্রতি এক হাজার মানুষের জন্য চিকিৎসক রয়েছেন ২.৫ জন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com