• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর বাজার ও কালাবাগী বাজারে লিফলেট বিতরণ ও স্রীধরপুর জামে মসজিদে নির্বাচনী প্রচারনা করা হয়।

 

প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। দরগাহপুর বাজার ও কালাবাগী বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

পরে শ্রীধরপুর জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্য আলোচনা রাখেন। সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম।

 

সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে।

 

এসময় আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com