• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দাবানলে চিলির নিহতের সংখ্যা বেড়ে ১৩১

প্রতিনিধি: / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : চিলির মধ্যাঞ্চলে কয়েকদিন ধরে চলা দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৩০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। ভালপারাইসোর এই দাবানলকে ২০১০ সালে ভুমিকম্পের পর চিলির সবচেয়ে মারাত্মক বিপর্যয় বলে মনে করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক অঞ্চল পরিদর্শনের সময় বলেন, ‘২০২৩ প্যান আমেরিকান গেমসের জন্য ব্যবহৃত আসবাবপত্র ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। সরকার ৯ হাজার ২০০ ক্ষতিগ্রস্ত বাড়ির পানির বিলও মওকুফ করবে।’ গত শুক্রবার ভিনা দেল মারের পূর্ব প্রান্তের পাহাড়ি অঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসে দাবানল দ্রæত ছড়িয়ে পড়ায় কুইলপে ও ভিলা আলেমানা নামের অপর দুটি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভিনা দেল মার ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চিলির ফরেনসিক মেডিকেল সার্ভিস জানায়, দাবানল থেকে উদ্ধার করা অনেক মৃতদেহের অবস্থা খারাপ হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে ফরেনসিক কর্মীরা নিখোঁজ স্বজনদের কাছ থেকে জেনেটিক নমুনা সংগ্রহ করবেন। দাবানলের পর জাতিসংঘ এক বিবৃতিতে সমবেদনা জানিয়েছে ও সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া এক্স (সাবেক টুইট) বার্তায় বোরিক বিপর্যয়ের পর ‘গুরুত্বপূর্ণ সহায়তার’ জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানানো হয়েছে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com