• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দীঘির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

প্রতিনিধি: / ৩০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দীঘির কথায়, ‘গিয়াস উদ্দিন সেলিমের মতো বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করা মানেই কিছু না কিছু শেখার সুযোগ পাওয়া। যে সুযোগ কখনও হাতছাড়া করতে চাইনি। প্রস্তাব পেয়েই লুফে নিয়েছি। তাঁর নির্দেশ মেনে চেষ্টা করেছি মনপ্রাণ উজাড় করে কাজ করে যাওয়ার। অভিনীত চরিত্রটিও চ্যালেঞ্জিং ছিল, তবু সব ভয়-সংকোচ কাটিয়ে অভিনয় করে গেছি। একইভাবে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাসের চরিত্র পর্দায় তুলে ধরেছি ‘শ্রাবণ জোৎস্নায়’ ছবিতে। আবদুস সামাদ খোকন পরিচালিত এ ছবিতেও দর্শক আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। আমি মনে করি, এ দুটি ছবি দিয়ে সামনের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাব।’ দীঘির এ কথা থেকে বোঝা গেল, শিশুশিল্পীর খোলনলচে থেকে বেরিয়ে এলেও নিজস্ব ভাবনা নিয়ে কাজের সুযোগ পেতে খানিকটা সময় লেগেছে তাঁর। এই সময়ে এসে তিনি নতুন ও ভিন্ন ধাঁচের গল্পে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সে কাজগুলো আসলেই দর্শক প্রত্যাশা পূরণ করবে কিনা- তা জানতেও খুব একটা অপেক্ষায় থাকতে হবে না। কারণ, গত বৃহসপতিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিনেমা ‘গাঁইয়া’। এ ছাড়া আজ শুক্রবার দর্শক দেখতে পাবেন ‘শ্রাবণ জোৎস্নায়’ সিনেমাটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com