• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা : বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

কয়েকটি ক্লিনিকের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে যশোরের শার্শা থানাধীন বাগআচড়ায় দৈনিক যশোর বার্তার বাগআচড়া প্রতিনিধি সাংবাদিক সোহাগ হোসেনের উপর হামলা চালিয়েছে চিহিৃত মাদক সন্ত্রাসী জোহরা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. হাবিবের নেতৃত্বে অপর ক্লিনিক মালিক মোঃ কামরুজ্জামান, অপর ক্লিনিক মালিক সাজু, ক্লিনিকের কর্মচারী শ্যামল মুখার্জী, মেহেদী হাসানসহ অজ্ঞাত ২৫-৩০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায় সাংবাদিক সোহাগকে তার নিজ বাড়ির ঘরের দরজা ভেঙ্গে তাকে অপহরণ করে তাকে শারীরিক ভাবে নির্যাতন করে পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। ডাক্তাররা জানিয়েছেন সাংবাদিক সোহাগ এখনও আশংকা মুক্ত নয়।

গত রবিবারে দিনে দুপুরে সাংবাদিক সোহাগ হোসেন কে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের নিজ বাড়ির ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে যায় ওই সন্ত্রাসী বাহিনীরা।

এরপরে সেই ক্লিনিকের নিচেই নিয়ে তাকে বেধম প্রহার করে কিল ঘুসি লাথি সহ বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন চালান এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ইজিবাইকে করে তদন্ত কেন্দ্রের পুলিশ ক্যাম্পে ফেলে রেখে আসে। তখন তার পরিবারের লোকজন খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সোহাগ হোসেনকে উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তারা অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন। সাংবাদিক সোহাগ এখনও সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চিহিৃত ও একাধিক মামলার আসামী মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের হাতে পূর্ব শক্রতার জেরে আমাকে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এদিকে সাংবাদিক সোহাগ হামলায় আহতের খবর পেয়ে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সের ছুটে যান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা, এটিএন বাংলা নিউজের প্রতিনিধি আহমেদ সাইন, যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার রাজু রায়হান, আজকালের খবরের প্রতিনিধি নজরুল ইসলাম, হৃদয় হোসেন সহ সহকর্মীরা।

এদিকে সন্ত্রাসী কর্তৃক সাংবাদিককে আহত করার ঘটনায় স্থানীয় সাংবাদিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সন্ত্রাসীকে আটক করতে ব্যর্থ হলে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন শার্শার সাংবাদিকরা।

এ বিষয়ে শার্শা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক সোহাগের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবী জানান।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এক বিবৃতিতে সাংবাদিক সোহাগ হোসেনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি প্রশাসনের প্রতি হামলাকারীদের আটক ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com