• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটাব্যাপী দরদির বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
দরদির বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালিত

“ধরিত্রী সবুজেই সাজে” এই প্রতিপাদ্যে ২০ আগস্ট মঙ্গলবার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার সারাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন দরদির উদ্যোগে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও থানা প্রশাসনের উপস্থিতিতে মঙ্গলবার সকালে এ প্রোগ্রামের অভিষেক হয় আর চলে দিনব্যাপী।

 

সকাল ১১টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেনের উপস্থিতিতে দেবহাটা থানা কমপাউন্ডে একটি শালগাছ রোপণ করা হয়। অতঃপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের উপস্থিতিতে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।

 

পাশাপাশি উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন স্থানে উপজেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে বৃক্ষ রোপণ করা হয়।

 

এসময় সুন্দর ও সবুজ দেবহাটা গড়ার প্রত্যয়ে দরদির সভাপতি সাকিব হোসেন ছয় দফা বিশিষ্ট একটি প্রস্তাবনা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বরাবর পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির সাধারণ উপদেষ্টা ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ দরদির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আসিফ চত্বরে দরদির উদ্যোগে দুই শতাধিক গাছ বিতরণ ও সুন্দর দেবহাটা গড়তে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দরদির উচ্চশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম এবং দরদির বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা নাসির উদ্দীন।

 

দরদির এমন কার্যক্রমকে দেবহাটা উপজেলার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সমাজের সকলস্তরের জনগণ দরদির প্রতি সাধুবাদ ব্যক্ত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com