• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় দু র্ধ র্ষ ডাকাতি, লুটে নিলো টাকা-স্বর্ণ অলংকার

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি লুটে নিলো টাকা-স্বর্ণ অলংকার

সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সম্পদের পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধ সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুকও লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।
গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ওই বাড়িতে অবস্থানরত সকলকে জিম্মি করে ফেলে। সেসময় ডাকাতরা তাদের মোবাইল ফোন গুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল ও অন্যান্য মুল্যবান সম্পদ সহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুক নিয়ে চলে যায়। পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com