• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটার কুলিয়ায় শিশুকার্ডে অনিয়মের অভিযোগে মা’নব’বন্ধন ও বি’ক্ষো’ভ

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটার কুলিয়ায় শিশুকার্ড ভুক্তভোগী তালিকায় এক যুবদল নেতার অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় এলাকাবাসীর আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে শতাধিকের বেশি মহিলা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কুলিয়া ইউনিয়নের শিশুকার্ড ভুক্তভোগী তালিকায় অর্থের বিনিময় ও বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে উপজেলা যুবদলের এক নেতা তালিকায় নাম দিয়েছেন এমন অভিযোগ করেন সমাবেশে অংশগ্রহণকারী মহিলারা।

 

তারা ঐ যু্বদল নেতার নাম উল্লেখ করে বলেন, তিনি টাকা নিয়ে সরকারী নিয়মনীতির বাইরে যেয়ে যারা শিশু কার্ড পাওয়ার যোগ্য না তাদের নাম দিয়েছেন। এমনকি যাচাই বাচাই শেষে তালিকা উপজেলা থেকে চুড়ান্ত করার পরে চাল প্রদানের আগ মূহুর্তে কম্পিউটার প্রিন্টের তালিকাভুক্ত একজনের নাম দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্ররোচিত করে আরেকজনের নাম হাতে লিখে দিয়েছেন। যার কারনে এলাকাবাসী গত মঙ্গলবার চাল প্রদানের দিন তাৎক্ষণিক প্রতিবাদ জানালে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে ঐ হাতে লেখা নাম বাদ দিয়ে পূর্বের নাম বহাল রাখা হয়। তাদের অভিযোগ মতে, এক বাড়িতে দুই তিনজনের নামেও শিশু কার্ড দেয়া হয়েছে, যেটা সরকারী নিয়মের পরিপন্হী।

 

এসকল অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মানববন্ধন ও বিক্ষোভে বন্যা খাতুন এর নেতৃত্বে ভুক্তভোগী মনিরা খাতুন, তাসলিমা খাতুন, খুকুমণি, ফরিদা খাতুন, নাজমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com