• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় চৌকিদার ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে অপর ভাই জখম হয়েছে। মারপিটের কারনে মাথা ফেটে যাওয়ার তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সূত্র ও হাসপাতালে ভর্তি উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৬৫) জানান, রবিবার দুপুরের দিকে তিনি ধান কেটে এনে তার বাড়ির মধ্যে উঠানে রেখে দেন। ধানগুলো রাখার পরে তার ভাই সখিপুর ইউনিয়নের চৌকিদার শরিফুল ইসলামের কয়েকটি হাস ধানগুলো খেয়ে নিতে থাকে। এসময় রফিকুল বিষয়টি দেখতে পেয়ে তার ভাই শরিফুলের স্ত্রী রাশিদা (৪০) কে হাসগুলো বেধে রাখার জন্য বলেন। কিন্তু রাশিদা ও তার ছেলে বাপ্পি হাসগুলো বেধে রাখার বদলে রফিকুলকে অশ্লীল ভাষায় গালাগালি দিতে থাকে।

 

রফিকুল একথার প্রতিবাদ করলে রাশিদা ও তার ছেলে বাপ্পি ইট নিয়ে রফিকুলের মাথায় আঘাত করেন। একপর্যায়ে চৌকিদার শরিফুল দা নিয়ে রফিকুলকে মারার জন্য আসে। তখন রফিকুলের ছোট ভাই বাক প্রতিবন্ধী আশরাফুল ছুটে এসে চৌকিদার শরিফুলের নিকট থেকে দা কেড়ে নেয়।

 

রফিকুল জানান, শরিফুল একটি হত্যা মামলার আসামি। সম্প্রতি তার বিরুদ্ধে এক জামায়াত কর্মীকে হত্যা করার বিষয়ে আদালতে মামলা হয়েছে। শরিফুল ও তার স্ত্রী রাশিদা হিংস্র ও প্রতিহিংসা পরায়ন। সবসময় ছোটখাট বিষয় নিয়ে তারা সবাইকে মারতে উদ্যত হয়। বিষয়টি তিনি সকলের দৃষ্টি আকর্ষন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

 

এছাড়া এবিষয়ে তিনি দেবহাটা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com