• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটার সখিপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অ ভি যো গ

দেবহাটা প্রতিনিধি / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অভিযোগ

দেবহাটার সখিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখল ও দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইট দিয়ে বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের তিলকুড়া মৌজার বিআরএস ৯০ নং খতিয়ানের ২৫৭ দাগের ৩ শতক জমি নিয়ে আব্দুল গফফারের সাথে পার্শ্ববর্তী মৃত তফিলউদ্দীনের ছেলে আইয়ুব আলী গাজীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

 

গত ৫ অক্টোবর ২৪ ইং তারিখে বিবাদী আইয়ুব আলী গং গোলযোগকে কেন্দ্র করে গফফারের স্ত্রী মরিয়ম খাতুন ও ছেলে হোসাইন গাজীকে মারপিট করে। এঘটনায় গফফারের বড় ছেলে হাসানুর জামান বাদী হয়ে সাতক্ষীরার “বিজ্ঞ আমলী আদালত নং-০৭” এ সিআর- ২৫৭/২৪ নং মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে উক্ত মামলা দেবহাটা থানায় রেকর্ড করা হয়। যার নং- ১৮৭৫(৩)১, তাং- ১২/ ১০/২৪ ইং।

 

এছাড়া গফফারের স্ত্রী মরিয়ম খাতুন সাতক্ষীরার “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” এ ১৫/১০/২৪ ইং তারিখে পি-১৮৮৬/২৪ (দেব) একটি ১৪৫ ধারায় মামলা করে।

 

এবিষয়ে থানা থেকে নোটিশ দিলেও সে নির্দেশনা অমান্য করে আইয়ুব দিং ৪ নভেম্বর সকালে পাকা ঘর নির্মান করতে থাকে। বিবাদীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক কারো কথা না শুনার কারনে গত ০৬/১১/২৪ ইং তারিখে গফফারের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” সাতক্ষীরাতে ১৪৫ ফৌঃকাঃবিদির ১৮ ধারায় আরো একটি মামলা করে। যার নং- পিঃ ১৮৮৬/২৪ (দেবঃ)। একথা জানতে পেরে বিবাদীরা রবিবার ১০ নভেম্বর সকালে গফফারের বাড়ি থেকে বের হওয়ার দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইট দিয়ে বন্ধ করে দেয়। যার কারনে তাদের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে গেছে। বিষয়টি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com