• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের নীতি সংলাপ অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৮৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
রাইট টু গ্রো প্রকল্পের নীতি সংলাপ

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং দেবহাটা উপজেলার অর্ন্তগত ৫টি ইউনিয়নের সাধারন জনগনের মধ্যে নেটওয়ার্কিং স্থাপন ও সহযোগীতা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস, পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারি, সমাজসেবক ও ব্যবসায়ী সাফায়েত হোসেন বাচ্চু, ট্রেইনিং এন্ড কেপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায় প্রমুখ।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাইট টু গ্রো প্রজেক্টের এ্যাডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পল ও এমএন্ডই অফিসার বিলকিস আরা চৌধুরী।

 

নীতি সংলাপে প্রধান অতিথি স্থানীয় সরকারের প্রতিনিধিদের ৫ বছরের নীচে শিশুদের পুষ্টি উন্নয়নে বাজেট বরাদ্দ ও ব্যয় নির্ধারন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিসেবা উন্নতকরন, বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরন ও শতভাগ স্যানিটেশনের সাথে সাথে নারীর ক্ষমতায়নের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দেবহাটার সুশীল সমাজের সংগঠন (সিএসও) এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com