• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় কোটা আন্দোলনে নিহত আসিফের বাড়িতে ডিসি ও এসপিসহ কর্মকর্তারা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
কোটা আন্দোলনে নিহত আসিফের বাড়িতে ডিসি- এসপি

দেবহাটায় কোটা আন্দোলনে নিহত আসিফ হাসানের বাড়িতে এলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা। গত ১৮ জুলাই দেশব্যাপী যখন কোটা আন্দোলন তুঙ্গে তখন ঢাকায় আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মারা যায় আসিফ হাসান।
নিহত আসিফ হাসান দেবহাটার আস্কারপুর গ্রামের মাহমুদ গাজীর ছেলে। সে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার ১৩ আগষ্ট সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী নিহত আসিফ হাসানের বাড়িতে পৌঁছান।
এসময় নিহত আসিফ হাসানের পিতা মাহমুদ গাজী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ নিহত আসিফ হাসানের পিতা ও মাতাসহ পরিবারের এসময় সান্তনা দেন ও তার কবর জিয়ারত করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বলেন, শিক্ষার্থীরা যে কারনে আন্দোলন করেছে সেটা বাস্তবায়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কারন এই দেশটা আমাদের, তাই দেশটাকে সুন্দর করতে হবে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে মেধাবী ও গরীব ৮জন শিক্ষার্থীদেরকে বাই সাইকেল বিতরন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com