• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় জামায়াতের অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
জামায়াতের কর্মী সমাবেশ 

দেবহাটায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে মঙ্গলবার ৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দীন মাহমুদ ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা হাফেজ এমদাদুল হক। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল,পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়নের আমীর মাহবুব হোসেন, দেবহাটা ইউনিয়নের প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়েজুল ইসলাম, দেবহাটার উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আগেও ছিল আর এখনো আছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে সকল আলেম উলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, বিডিআর বিদ্রোহের নামে চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করে দেশকে শূন্য করে রেখে গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই, আর তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে তিনি যোগ করেন। কর্মী সভা শেষে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com