• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় জুলাই গনআন্দোলনে আহত ২জন যোদ্ধাকে চিকিৎসা সহায়তা প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দেবহাটায় জুলাই গনআন্দোলনে আহত ২ জন বীর জুলাই যোদ্ধাকে সরকারী চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ মে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে দুপুর সাড়ে ১২টার সময় এই সহায়তার চেক প্রদান করা হয়।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়ক মন্ত্রনালয়ের জুলাই গনঅভ্যুত্থান শাখা হতে প্রেরিত সারাদেশের জুলাই গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও সঞ্চয়পত্র প্রদানের কাজ চলমান আছে। এর আওতায় আহতদের বিভিন্ন শ্রেনীর আওতাভুক্ত করে ক্যাটাগরি অনুযায়ী সহায়তা প্রদান করা হচ্ছে। তার আলোকে জুলাই গনঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরিদের মধ্যে সাতক্ষীরা জেলায় ৬৫জনকে এই সহায়তা প্রদানের আওতায় নিয়ে আসা হয়। তার মধ্যে দেবহাটা উপজেলার ওমর ফারুক ও মুহাসিন আলীকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এই বীর সন্তানেরা সমাজের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সরকার চেষ্টা করছে যেন আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।এই সহায়তা তাঁদের শুধু চিকিৎসা নয়, সরকারের পক্ষ থেকে সম্মান এবং সহমর্মিতা হিসেবেও বিবেচিত হবে বলে ইউএনও জানান।

 

সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সহসভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com