• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটায় ঝু’কি’পূ’র্ণ গাছ কেটে প্রশংসায় ভাসলেন ইউএনও নওশাদ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

কয়েক বছরের পুরানো ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণ
করে কোমলমতি শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে করায় প্রশংসায় ভাসলেন দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। বৃহস্পতিবার সকাল থেকে এই উদ্যোগটি গ্রহন করেন তিনি।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘদিন ধরে কিছু গাছ মরে যাওয়ায় শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ রাস্তার দিয়ে ঝুকিপূর্নভাবে চলাচল করছিলেন।

 

রাস্তার পাশে কয়েক বছর ধরে মরে থাকা গাছের ডাল ও গাছ পড়ে জানমালের ক্ষতির ঝুঁকিতে আছে জানতে পেরে উপজেলার নবাগত ইউএনও কে এম আবু নওশাদ বুধবার উক্ত এলাকা ভিজিট করেন। পরে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবিলম্বে ঝুঁকিপূর্ণ মৃত গাছগুলো অপসারণপূর্বক স্থানীয়দের উপস্থিতিতে তালিকা করে বিধি মোতাবেক পরবর্তীতে নিলাম এর জন্য সংরক্ষণ করার জন্য চিঠি দেন। সাথে সাথে মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের জন্য ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারকে নির্দেশনা দেয়া হয়। একই সাথে বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে পল্লী বিদ্যুতের লোক যেন সে সময় উপস্থিত থাকে সেটাও নিশ্চিত করেন ইউএনও। পরে বৃহস্পতিবার সকাল থেকেই সকলের সম্বয়নে উক্ত মরা ও ঝুকিপূর্ণ গাছগুলো অপসারন করা হয়।

 

ইউএনও কে এম আবু নওশাদ জানান, যেহেতু কোমলমতি শিক্ষার্থী ও পথচারিদের চলাচলে জীবনের ঝুকি ছিল তাই তিনি তাৎক্ষণিক বিধিমোতাবেক গাছগুলো কর্তন করার পদক্ষেপ গ্রহন করেছেন। ইউএনও সকল উন্নয়ন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com