• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটায় দরদি সংগঠনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির উদ্যোগে সোমবার “দরদি ক্যারিয়ার এন্ড কাউন্সেলিং ২০২৪” শীর্ষক ভর্তি সহায়তামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৯ই আগস্ট বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছুকদের নিয়ে দেবহাটা উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক দিকনির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে সকাল ৯.৩০টায় এবং সকাল ১১.০০টায়।

 

ভর্তিবিষয়ক এ কর্মশালায় মেন্টর ও বক্তা হিসেবে ছিলেন দরদি ক্যারিয়ার ক্লাবের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি টিম। মানবিক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ইউনিটে ভর্তিবিষয়ে পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী শামীম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নাঈমা শিরিন দীপ্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষার্থী সানজিদা করবী মিশু।

 

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক অনুষদে ভর্তিবিষয়ক পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নয়ন পাল, চাইনিজ ল্যাংগুয়েজ বিভাগের মো: আল আমিন হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার রাকিব।

 

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিবিষয়ক পরামর্শ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি শাহরিয়ার আমিন ওয়ালিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কুয়েট ক্যারিয়ার ক্লাবের এজিএস মোস্তাক হাসনাত তন্ময়।

 

পাশাপাশি বিজ্ঞান অনুষদের ভর্তিসংক্রান্ত পরামর্শ দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু মণ্ডল। মেডিকেলে ভর্তিবিষয়ক পরামর্শ দেন শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী মো: মুজাহিদ হোসেন।

 

অনুষ্ঠানগুলোতে পৃথকভাবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ জনাব অলোক কুমার ব্যানার্জী এবং হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম। তাঁরা দরদির এমন শিক্ষা-সহায়তামূলক কার্যক্রমের প্রশংসা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com