• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২০ মে দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারকে বসতঘর নির্মানে সহযোগীতার অংশ হিসেবে মন্ত্রনালয় প্রদত্ত টিন ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন।

 

এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন মহিদ, উপজেলা প্রকল্প অফিসের ফিল্ড অফিসার রাজু হোসেন, শরিফুল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় এধরনের সহযোগীতা প্রদান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com