• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দেবহাটায় পুশকৃত বাগদা জব্দ, জরিমানা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫

দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য ডিপো ও মৎস্য সেডে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করেছেন। শনিবার ২২ মার্চ সকাল ১১টার দিকে এই অভিযানে পুশকৃত বাগদা জব্দ করা হয়েছে। আর এই অবৈধ কাজের জন্য মৎস্য ডিপো মালিককে জরিমানা করা হয়।

 

উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার মৎস্য অধিদপ্তরের এফআইকিউসি কর্মকর্তা লিপ্টন সরদার, দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্টরা দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য ডিপো ও মৎস্য সেডে অভিযান পরিচালনা করেন। অভিযানে গাজীরহাট বাজারের বাবর আলীর মালিকানাধীন বিসমিল্লাহ ফিস থেকে ৮ কেজি পুশকৃত বাগদা চিংড়ী মাছ জব্দ করা হয়।

 

এসময় মৎস্য ডিপো মালিক বাবর আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে আটককৃত পুশ মাছগুলো দেবহাটা শহীদ মিনারের পিছনে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ অনেকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com