• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৪
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা নার্সারীর পাশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শুরুতে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল ইসলাম। উপজেলা কৃষি অধিদপ্তরের এসএপিপিও সীমান্ত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রানী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রভাষক ইয়াসিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনের ১০টি স্টল পরিদর্শন করেন।

 

আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com