• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সভা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।
নবগঠিত কমিটির পূর্নাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক বিবিধ বিষয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, পারুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেদী হাসান কাজল, রুহুল আমিন মোড়ল, কে.এম রেজাউল করিম, আছাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম আলম, মজনুর রহমান, সাইফুল ইসলাম, গাজী আশরাফুল ইসলাম, তারেক মনোয়ার, আবু হাসান, আশরাফুল ইসলাম বাদল, আবু সাঈদ প্রমুখ।
সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্য্যকরী পরিষদ অন্যান্যদের সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় নবগঠিত কমিটির মাধ্যমে সাংবাদিকদের কল্যান ও রিপোর্টার্স ক্লাবের উন্নয়নে সকলে একসাথে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করার সাথে সাথে যদি কেউ রিপোর্টার্স ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কোন কাজ করে তাদের বিরুদ্ধে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com