• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম।

 

ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগস্ময় বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশ হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি মোঃ সালাহউদ্দিন, সুশীলনের ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান, উত্তরনের সফল প্রকল্পের ডব্লিউসিএফ মশিয়ার রহমান, উপজেলা কৃষি অধিদপ্তরের সীমান্ত দাশ, আশার আলোর প্রতিনিধি আল আমিন, আইডিয়ালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

 

এছাড়া বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনা ও করনীয় নির্ধারন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com