• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দ্বিতীয়বারের মত বুধবার টেস্টে মুখোমুখি আফগানিস্তান ও আয়ারল্যান্ড

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: দ্বিতীয়বারের মত বুধবার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এর আগে ২০১৯ সালের মার্চে প্রথম দেখা হয়েছিলো দু’দলের। আফগানিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজটি আবু ধাবিতে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। ২০১৭ সালের ২২ জুন এক সাথে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান-আয়ারল্যান্ড। সহযোগী থেকে আইসিসির পূর্ণ সদস্য হয় এই দু’দল। টেস্ট মর্যাদা পাবার পর ২০১৮ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে আফগানিস্তান-আয়ারল্যান্ড। ঐ বছরের মে মাসে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেটে হেরে যায় আইরিশরা। এরপর জুনে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে ইনিংস ও ২৬২ রানে পরাজিত হয় আফগানরা। অভিষেক টেস্টসহ এখন পর্যন্ত সর্বমোট ৮টি ম্যাচ খেলে ৩টিতে জয় ও ৫টিতে হেরেছে আফগানিস্তান। তাদের তিনটি জয় এসেছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। চলতি মাসে নিজেদের সর্বশেষ টেস্টে কলম্বোতে শ্রীলংকার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে আফগানিস্তান। অপরদিকে এখন অবধি ৭ টেস্ট খেলে জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলংকার কাছে হেরেছে আইরিশরা। গত বছরের জুনে লর্ডসে সর্বশেষ টেস্ট খেলেছিলো দলটি। ইংল্যান্ডের কাছে ঐ ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো আয়ারল্যান্ড। ২০১৯ সালের ১৫ মার্চ নিজেদের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান-আয়ারল্যান্ড। ভারতের দেরাদুনে হওয়া ঐ ম্যাচে ৭ উইকেটে জয় পায় আফগানরা। ঐ সাক্ষাতের পর পাঁচ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দু’দল। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের নবম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। হারের বৃত্ত ভেঙ্গে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ নিতে বদ্ধপরিকর আয়ারল্যান্ড। একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান-আয়ারল্যান্ড।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com