• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার…. সচিব তপন কান্তি ঘোষ 

প্রতিনিধি: / ৩৮২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা): বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন বঙ্গবন্ধুর জীবন আদর্শকে অনুসরণ করে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু সারাজীবন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, তিনি কখনো শোষক এবং ধনী শ্রেণীর সুবিধার জন্য তাদের পক্ষ নেননি সচিব তপন কান্তি বলেন বর্তমান সরকারের সময়ে দেশে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ বিরাজ করছে,দেশী-বিদেশী ব্যবসায়ীদের ব্যবসায়ের অনুকূল পরিবেশ ও সম্ভাবনা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে। তিনি বলেন করোনা পরবর্তী ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সহ বৈশ্বিক নানা কারণে বিভিন্ন জিনিসের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেলে ও দেশের মানুষের দুর্ভোগ যাতে না হয় এ জন্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।যার মধ্যে সরকার স্বল্প মূল্যে নিম্ম আয়ের এক কোটি মানুষকে টিসিবি’র সুবিধার আওতায় নিয়ে এসেছে।এর মাধ্যমে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। টিসিবি পণ্য প্রাপ্তি সহজ করতে স্মার্ট কার্ড করা হচ্ছে। তিনি বেশী বেশী কৃষি পণ্য উৎপাদন ও উৎপাদিত পণ্য বিদেশী রপ্তানির উপর গুরুত্বারোপ করেন। তিনি শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদ মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র, শুকনো খাবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী স্কুল ব্যাগ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন কুমার ঘোষ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,বি সরকার, ইউপি সচিব বিজয় কুমার পাল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল,চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ,বাদিয়ার হোসেন, পলাশ রায়, রামচন্দ্র টিকাদান, রিংকু রায়, পবিত্র সরদার,মেরী রাণী সরদার, লক্ষী রাণী সরকার ও বিনতা সরকার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com