• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

ধনেপাতা খাওয়ার উপকারীতা

প্রতিনিধি: / ৭৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: শীতে ধনেপাতা দিয়ে মাছ, মাংস রান্না হোক কিংবা পাঁচমিশেলি তরকারি রান্না করলে স্বাদ আর গন্ধ যেন বদলে যায়। ঝালমুড়ি, আলুকাবলি বা ফুচকার আলুতেও এক মুঠো ধনেপাতা পড়লে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তবে ধনেপাতা কেবল খাবারের স্বাদ বাড়ায় না, এর মধ্যে স্বাস্থ্যগুণও রয়েছে প্রচুর। নিয়মিত ধনেপাতা খেলে শরীর সুস্থ থাকবে। আবার ত্বক, চুলের নানা সমস্যায়ও কাজে আসে এই পাতা। গবেষণায় দেখা গেছে, ধনেপাতায় এমন কিছু উপাদান রয়েছে, যা অনেক রোগ বশে রাখতেও সাহায্য করে। জেনে নিন, ধনেপাতা কোন কোন রোগের হাত থেকে বাঁচায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ধনেপাতা। ধনেপাতায় থাকা এনজাইম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস যাদের রয়েছে, তারা নিশ্চিন্তে এই পাতা খেতে পারেন। হজমশক্তি বাড়ায় ধনেপাতার ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের অস্বস্তি নিয়ন্ত্রণে আনতে পারে ধনেপাতা। হজমশক্তি ও মেটাবলিজম বাড়িয়ে তোলে। তা ছাড়া ধনেপাতায় ফাইবার থাকায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। ফলে খিদে কম পায়। ধনেপাতা মানসিক চাপ কমাতেও সাহায্য করে। ধনেপাতা পরিপাকতন্ত্রকে পরিষ্কার, সুস্থ রেখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মন-মেজাজ একেবারে ফুরফুরে করে তোলে। ধনেপাতা খেলে রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগিøসারাইড নিয়ন্ত্রণে থাকে। তাই হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ধনেপাতা রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। ফলে রোগ-ব্যাধি থেকে সুরক্ষিত থাকে শরীর। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড রয়েছে ধনেপাতায়, যা দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে এবং ম্যাকুলার ডিজেনারেটিভ ব্যাধিও প্রতিরোধ করে। হাড় মজবুত করে ধনেপাতায় ক্যালশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ গুণ। এ ছাড়া হাড় মজবুত এবং জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com