• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সব ধরনের কাগজের ব্যাগ কি স্বাস্থ্যসম্মত ? ডাঃ মোঃ আব্দুল্লাহ ইউসুফ

নিজস্ব প্রতিনিধি / ১৮৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
সব ধরনের কাগজের ব্যাগ কি স্বাস্থ্যসম্মত ?

গতকাল একটা সুপারশপ এ মাংসের কিমা কিনতে গিয়ে দেখছি একজন মুরগী কিনছেন। উনাকে সাধারণ মানের কাগজের প্যাকেট এ মুরগি দেওয়া হচ্ছে। ডাক্তার হিসেবে স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে হলো এটা কেন করছেন? চোখের দেখাতেই বুঝতে পারছিলাম এই কাগজের কণা মাংসে চলে যাবে। ওদিকে মাংসের কিমার জন্য ও নাকি একই ব্যবস্থা। কিমা তো ধোয়া যায়না পানিতে। বুঝতেই পারছেন আমার অবস্থা!

 

জানানো হলো অন্য কিছুতে (মানে পলিথিন) দেওয়া যাবেনা, এটাই নির্দেশ। ভালো কথা নতুন নির্দেশ। ভালো ভেবেই হয়তো করা হয়েছে। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়নের তো কিছু পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ দিতে হবে।

 

ঢাকার গুলশান এর একটা সুপারশপ এর দশা যদি এই হয়, তাহলে আমাদের দেশের আনাচে কানাচে কি হচ্ছে? ব্যবহৃত পত্রিকার কাগজ দিয়ে তৈরি প্যাকেট এও নিশ্চয় কাঁচা মাংস দেওয়া হচ্ছে। এতে বাচ্চারা সহ অনেকে পেটের পীড়ায় ভুগবে
আমরা হয়তো জানতে বা বুঝতে পারবোনা। আমাদের দেশে অনেক নিয়ম আছে, আইন আছে। অনেক ক্ষেত্রে বাস্তবায়ন নেই। আবার অনেক সময় যখন বাস্তবায়ন হয়, বাস্তবায়ন শুরুর আগে, এর জন্য পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ, জনসচেতনতা নেই, ফলে আইন এর সঠিক প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষ এর সুফল পায়না। আমি আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে একটু মনোযোগ দেবেন।

কারণ এই সুযোগে অনেক শপে নিম্নমানের কাগজের বা পাটের তৈরি ব্যাগ তৈরি করে উচ্চদাম (৬০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত) রেখে ব্যবসা করছেন, যেটা এই দুর্মূল্যের বাজারে সাধারণ মানুষের জন্য যথেষ্ট কষ্টসাধ্য।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com