• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি / ৭০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলমগীর সরদারকে সভাপতি, মোহাম্মেল সরদারকে সাধারণ সম্পাদক এবং কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সরদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন,বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করবে।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

 

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ধানদিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আলমগীর সরদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মেল সরদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কামাল হোসেন দায়িত্ব পান। সম্মেলন শেষে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত নেতারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাদের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
##


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com